দেশের বাজারে ব্যাপকভাবে বেড়ে গেল সোনার দাম
গত সপ্তাহের শেষ কার্যদিবসে, শুক্রবার, বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম প্রায় ৬৪ ডলার বেড়েছে। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে স্থানীয় বাজারে বাড়তে পারে এই মূল্যবান ধাতুর দাম। এ বিষয়ে স্বর্ণের দাম নির্ধারণে রোববার বৈঠকে বসবে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) গঠিত কমিটি।
বাগোসের একটি সূত্রের মতে, ‘বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ নামের এ কমিটির বৈঠকের পর সোনার দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে। এতে আবারো দেশের বাজারে এক ভরি সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।
একই সঙ্গে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি দেশের বাজারে এর দাম বেড়েছে। কিন্তু স্থানীয় বাজারে দাম বাড়ার পর বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম বেড়েছে প্রায় ৭০ ডলার।
বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের প্রতি কার্যদিবসেই সোনার দাম বেড়েছে। এতে এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১০০ দশমিক ২৩ ডলার বা ৫ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮৩২ দশমিক ২৭ ডলার। সপ্তাহের ব্যবধানে তা বেড়ে এক হাজার ৯৩২ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রেক্ষিতে গত বুধবার বৈঠকে বসে ‘বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ কমিটি। ঐ বৈঠক থেকে দেশের বাজারে সব ধরনের সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরের দিন ১২ অক্টোবর থেকে দেশের বাজারে কার্যকর হয় সোনার নতুন দাম।
বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হবে কি না জানতে চাইলে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, বিশ্ববাজারে সোনার দাম বাড়ার বিষয়টি আমরা দেখেছি। তবে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হবে কি না এখই বলতে পারছি না। আমরা রোববার বৈঠকে বসবো। সোনার দামে যে অস্থিরতা দেখা দিয়েছে বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। দেশের বাজারে সোনার দাম বাড়ানো হবে কি না তা ঐ বৈঠকের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- বার্সেলোনা বনাম রায়ো ভায়েকানো: ১ গোলে ম্যাচ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম ভায়েকানো
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা
- আজকের খেলার সময়সূচি:ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার দূর করার ৫টি প্রাকৃতিক উপায়