তাইজুলের ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনার ঝড়
হতাশাজনক পারফরম্যান্স দিয়ে সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া প্রথম দল ছিল বাংলাদেশ দল। সেই হতাশা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছে টাইগাররা। এই সিরিজ দিয়েই টানা ব্যর্থতার কবল থেকে বেরোনোর লক্ষ্য বানাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের সামনে নতুন মিশন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। যার অধীনে ঘরের মাঠে কিউই দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজে মাঠে ফিরছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। এর আগেও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।
আজ বুধবার (২২ নভেম্বর) প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। তার আগে গতকাল (মঙ্গলবার) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তাইজুল। সেখানে তিনি লিখেছেন, ‘তাইজুল স্বার্থে নয় ভালবাসায় বিশ্বাসী।’
এমন পোস্ট দিয়ে তাইজুল আসলে কী বোঝাতে চাইলেন সেটা বলা মুশকিল! তবে সেটি যে তার বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াকে কেন্দ্র করে লেখা, সেটা অনেকটাই ধরে নেওয়া যায়। তবে তিনি যেহেতু কারো নাম উল্লেখ করেননি, তাই সেটি কেবল তাইজুলই বলতে পারেন।
প্রসঙ্গত, সবশেষ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পাননি তাইজুল। তার জায়গায় স্পিনার হিসেবে খেলেছিলেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তাইজুলের বদলি এই স্পিনার অবশ্য টুর্নামেন্টে মোটে ৩ উইকেট শিকার করেছিলেন।
আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৬ ডিসেম্বর থেকে পরবর্তী টেস্ট হবে ঢাকার মিরপুর 'হোম অব ক্রিকেট'খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট সিরিজ শেষে টাইগাররা নিউজিল্যান্ডে উড়াল দেবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে