আবারো মুখোমুখি ভারত ও পাকিস্তান, দেখে নিন সময়সূচি
ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উন্মাদনা। এই দুই দলের মধ্যকার ম্যাচ উপভোগ করতে ভক্তরা সবসময়ই আগ্রহী। এই দুটি দলই সদ্য সমাপ্ত বিশ্বকাপে মাঠে নেমেছিল, যেখানে রোহিত শর্মার দল একটি দুর্দান্ত জয় পেয়েছিল। এখন ডিসেম্বরে আবারও ভারতের মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তানকে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মুখোমুখি হবে এই দুই দলের তরুণ খেলোয়াড়রা।
১০ ডিসেম্বর যুব এশিয়া কাপের ম্যাচে মাঠে নামবে রিজওয়ান-কোহলির উত্তরসূরিরা। দুবাইয়ের আইসিসি একাডেমি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।
এবারের যুব এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ৮টি দলের অংশগ্রহণে। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।
আগামী ৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই আসন্ন টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১১ ডিসেম্বর বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে জাপান এবং শেষ ম্যাচে লঙ্কার মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live