পিএসএল ড্রাফটে সর্বোচ্চ দাম বাংলাদেশের দুই ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পিএসএল কর্মকর্তারা তাদের এক্স (আগের টুইটার) বার্তায় এটি নিশ্চিত করেছেন।
পিএসএল সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হয়। প্রায় এক মাস ধরে চলে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টের নবম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। নিলামের সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর।
ড্রাফটে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন ২৮ জন বাংলাদেশি খেলোয়াড়। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে একাই সাকিব। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।
এছাড়া বাংলাদেশ থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)।
তবে পিএসএলের শেষ মৌসুমটা সুখকর ছিল না সাকিবের জন্য। পেশোয়ার জালেমির হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পারেন সাকিব। স্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয়।
এর আগে পিএসএলে আরও দুই মৌসুম খেলেছেন সাকিব। তিনি ২০১৭ সালে পেশোয়ারের হয়ে খেলেছিলেন। আগে খেলতেন করাচি কিংসের হয়ে। এবার পিএসএলে পুরো মৌসুম খেলার সম্ভাবনা নেই সাকিবের।
গতবারের মতো এবারও বিপিএলের সঙ্গে সাংঘার্ষিক পিএসএলের সূচি। এছাড়া বিপিএলের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষ দিকে শুরু হতে পারে বিপিএল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live