কোন ক্রিকেটার নয় অন্য এক খেলোয়াড়কে দেখে হতবাক হয়েছেন কোহলি
সবাই জানেন যে শচীন টেন্ডুলকার ক্রিকেটে তার রোল মডেল। কিন্তু দ্বিতীয় প্রেমের টেনিসে বিরাট কোহলি কাকে সবচেয়ে বেশি সম্মান করেন? বিরাট কোহলিও একজন টেনিস ভক্ত। অতীতে তাকে বেশ কয়েকটি টেনিস ম্যাচে অংশ নিতে দেখা গেছে। কিন্তু চোখের সামনে একজন টেনিস খেলোয়াড়কে দেখে অবাক হয়ে যান তিনি। তার সামনে কথা বলার সাহস পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কোহলি।
কোহলি লন্ডনের একটি রেস্তোরাঁয় দেখা পেয়েছিলেন বরিস বেকার। কিন্তু তিনি তার সাথে কথা বলতে পারেনি। কেন তিনি রজার ফেদেরারের মতো একজন টেনিস খেলোয়াড়ের সাথে কথা বলতে পারেনি।
কোহলি বলেছেন, “একটা সময় লন্ডনে খেলতে গিয়েছিলাম। বছরটা মনে নেই। এক রেস্তোরাঁয় খেতে গিয়ে দেখতে পাই বরিস বেকার দাঁড়িয়ে আছে। আমি টেনিস খুব ভালবাসি। রজার ফেডেরারে সঙ্গে দেখা হয়েছে। ওদের দেখে আমি অনুপ্রাণিতও হই। কিন্তু ফেডেরারে সঙ্গে দেখা হওয়ার পরেও মনে হয়নি কোনও তারকার সঙ্গে রয়েছি। উত্তেজিত ছিলাম, বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছিল। ব্যস্, ও টুকুই।”
এর পরেই কোহলির সংযোজন, “বরিস বেকারকে একটা রেস্তোরাঁয় সাধারণ ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গিয়েছিলাম। পুরো ব্যাপারটাই অপ্রত্যাশিত ছিল। মনের ভেতরে বুদ্বুদ্ কাটছিল। কিন্তু আমি এগিয়ে গিয়ে কিছু বলিনি। সেই সাহস আনতেই পারিনি। উনি কিছু খাচ্ছিলেন। আমার মনে হয়নি ওঁকে গিয়ে বিরক্ত করা উচিত। আমি শুধু ওঁকে দেখলাম। তাতেই খুশি হয়েছিলাম।”
কোহলির সেই ভিডিয়ো দেখে বরিস ‘শেয়ার’ করে লিখেছেন, “তোমাকেও খুব ভালবাসি।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ