বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসালেন উইলিয়ামসন
বলতে গেলে একাই লড়েছেন। কেন উইলিয়ামসন ছাড়া নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান বাংলাদেশের বোলারদের বিপক্ষে দাঁড়াতে পারেননি। উইলিয়ামসনের ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি সত্ত্বেও কিউই দল এখনও টাইগারদের পিছনে রয়েছে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৬৬ রান করে। তারা এখনও ৪৪ রানে পিছিয়ে। ক্রিজে নেই কোনো স্বীকৃত ব্যাটসম্যান।
সারাদিন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বেশ চাপে রাখেন বাংলাদেশের স্পিনাররা। বিশেষ করে তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। তিনি একাই ৮৯ রানে ৪ উইকেট নেন।
নিজে সেঞ্চুরি পেলেও বাংলাদেশের বোলাররা কঠিন এক দিন উপহার দিয়েছে, স্বীকার করেছেন উইলিয়ামসন। টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘তারা এই কন্ডিশন সম্পর্কে ভালোভাবেই জানে। তারা একদম ঠিকঠাক ছিল। অনেক ধরনের সম্ভাবনা তৈরি করছিল। অসাধারণ ছিল সবাই। আমাদের সামনে অনেক প্রশ্নও তৈরি করেছে তারা। পৃথিবীর এই প্রান্তে এসে কীভাবে ভালো করতে হয়, সেটি শিখেয়েছে আমাদের।’
কিউইদের হাতে আছে মাত্র ২ উইকেট। ব্যাটিংয়ে থাকা কাইল জেমিসন আর টিম সাউদি-দুজনই মূলত বোলার। ৪৪ রানে পিছিয়ে থাকা কিউইরা কি পারবে লিড নিতে? উইলিয়ামসন কিছু রানের আশা করছেন এখনও।
তিনি বলেন, ‘দিনটা আমাদের জন্য কঠিন ছিল। আমার মনে হয় ব্যাটাররা তাদের মেলে ধরার চেষ্টা করেছে। একসঙ্গে গড়েছে ভালো কিছু জুটিও। আমাদের দুটি উইকেট আছে হাতে। আরও কিছু রান করতে পারলে ভালো হয়, আর এরপর আমরা সুযোগ পাবো বল করার। পিচে পরিবর্তনের (স্পিনারদের জন্য ভালো) ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে আগামী কয়েকদিনে আরও ভাঙবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live