বাংলাদেশসহ ৭টি দেশের সাথে বিনামূল্যে ভিসা চালু করলো শ্রীলংকা
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটির অভিবাসন বিভাগ অবিলম্বে বিনামূল্যে পর্যটন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে। এই দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড।
এর আগে শ্রীলঙ্কা ৭টি দেশের যাত্রীদের বিনামূল্যে ভিসা দেওয়ার অনুমোদন দিয়েছিল। গত ২৪ অক্টোবর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি এ তথ্য জানান।
তিনি বলেন, ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই সাতটি দেশের যাত্রীদের পাঁচ মাসের জন্য বিনামূল্যে ভিসা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিনি আরও জানান যে বিনামূল্যে ভিসা কার্যক্রম অবিলম্বে একটি পাইলট প্রকল্প হিসাবে শুরু হয়েছে এবং ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত চলবে।শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয় বলেছে যে দেশটিতে আরও পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরগুলোতে শ্রীলঙ্কায় আগত পর্যটকের সংখ্যা ৫০ লাখে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।
শ্রীলঙ্কা সরকার আরও বলেছে যে নতুন ব্যবস্থা ভিসা প্রাপ্তিতে ভ্রমণকারীদের অর্থ এবং সময় সাশ্রয় করবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live