নির্বাচনী বিধি লঙ্ঘন করে যা বললেন সাকিব
মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত কমিটির প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারকে চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়, বুধবার (৩০ নভেম্বর) ঢাকা থেকে মাগুরা আসার সময় কামারখালী এলাকা থেকে একটি কনভয় নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন সাকিব আল হাসান।
এতে তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার ৬ (বি), ৮ (এ), ১০ (এ) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় তদন্ত কমিটির কার্যালয়ে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে সাকিব আল হাসানকে।
এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস আলম বলেন, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে এ চিঠি দেওয়া হয়।তবে সাকিব আল হাসান আজ বিকেলে বলেন, শুনেছি কিন্তু এখনো চিঠি পাইনি। চিঠি পাওয়ার পর লিখিত জবাব দেওয়া হবে।
এর আগে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের কার্যালয়ে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাকিব। বর্তমানে মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সবার কাছে দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে মাগুরাকে উন্নয়নের দিক থেকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live