নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতে যা বললেন শান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টে জিতেছে বাংলাদেশ। আজ (শনিবার) সিলেটে কিউই দলের বিপক্ষে দেড়শ রানে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ-পরবর্তী পুরষ্কার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে তিনি বলেছিলেন যে তার কাজ এখনও শেষ হয়নি।
শান্ত বলছিলেন, ‘ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, আমাকে অধিনায়কত্বের সুযোগ করে দেওয়ার জন্য। আমার অর্ধেক কাজ শেষ হয়েছে। সবাই সামনের ম্যাচের জন্য মুখিয়ে আছে।’
এমন জয়ের পর অবশ্য শান্ত বাহবা দিচ্ছেন সতীর্থ ক্রিকেটারদের। এরপর একে একে নাম উল্লেখ করে শান্ত বলেন, ‘সবাইকে কৃতিত্ব দিচ্ছি। বিশেষ করে তাইজুল, নাইম, শরিফুল ও মেহেদীকে (মিরাজ)। সবাই ম্যাচটা উপভোগ করেছে। তবে আমরা ফলাফল নিয়ে ভাবিনি।’
বাংলাদেশ দলে কয়েকজন সিনিয়র খেলোয়াড় না থাকায় এই জয় আদায় করে নেওয়া তরুণদের জন্য বড় সুযোগ ছিল বলে মনে করছেন শান্ত, ‘তরুণ ক্রিকেটার হিসেবে আমাদের জন্য এটা দারুণ সুযোগ ছিল— দলে অবদান রাখা ও জেতানোয়।'
তবে জয় পাওয়ার পরও ব্যাটিংয়ে আরও উন্নতি করতে চান শান্ত, ‘প্রথম ইনিংসে আমরা আরও ৫০ রান করতে পারতাম। তবে বোলাররা ভালোভাবে শেষ করেছে। পরের ম্যাচে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। যা দলকে আরও সাহায্য করবে।’
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৬ ডিসেম্বর, মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। কিউইদের বিপক্ষে পুরো সিরিজেই শান্ত’র নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল