জানা গেল আসল কারণ, নিয়োগের একদিন পরই সালমান বাটকে সরিয়ে দিলো পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিন সাবেক ক্রিকেটারকে প্রধান নির্বাচকের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। এতে সালমান বাটের নামও ছিল। তবে পিসিবি নিয়োগের একদিন পরই বাটকে এই কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
গতকাল শনিবার (২ নভেম্বর) পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এক সংবাদ সম্মেলনে বাটের নাম সরিয়ে নেওয়ার কথা জানান। ওয়াহাবের মতে, বাটকে নিয়ে সমালোচনা হওয়ায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কারণ তারা কোনো বিতর্ক চান না।
সংবাদ সম্মেলনে ওয়াহাব বলেন, ‘সালমান বাটকে নিয়োগ দেওয়া নিয়ে আমার সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে আমি বন্ধুত্বকে প্রাধান্য দিয়েছি। এটা আমি হতে দিতে পারি না। যে কারণে আমি বাটকে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি।’
গত শুক্রবার (১ নভেম্বর) পিসিবি বাট, কামরান আকমল এবং রাও ইফতিখার আঞ্জুমকে প্রধান নির্বাচকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। বলা হচ্ছে, পাকিস্তানের দলীয় নির্বাচনে এই তিন জনই ওয়াহাবকে পরামর্শ দেবেন।
তবে, তিনজন একই প্রদেশের হওয়ায় সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রধান নির্বাচক ওয়াহাবের এলাকা পাঞ্জাব অঞ্চলের তারা। অনেকে স্বজনপ্রীতির অভিযোগ করেন। এবং বাট একবার ফিক্সিংয়ে জড়িত ছিলেন এবং এর জন্য শাস্তিও পেয়েছেন। পিসিবিতে এমন একজনকে নিয়োগ দেওয়া নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। সব মিলিয়ে সেই সমালোচনাই বোর্ডকে বাট সরাতে বাধ্য করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live