আজ ১৪/১২/২০২৩, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম
দেশের বাজারে সোনার ভরি এখন ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ২০ বছর আগেও এক ভরি সোনা ৯ হাজার ৪০১ টাকায় কেনা যেত। তার মানে দুই দশকে দামি এই ধাতুটির দাম ভরিতে বেড়েছে প্রায় লাখ টাকা। এর মধ্যে গত তিন বছরেই দাম বেড়েছে ৩২ হাজার ৬৫৯ টাকা।
সোনার দাম হু হু করে বাড়তে থাকায় ক্রেতাদের মধ্যে যাঁরা অলংকার তৈরির পরিকল্পনা করছিলেন তাঁরা আছেন দুশ্চিন্তায়। কারণ, সোনার অলংকার দিন দিন তাঁদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে উচ্চমূল্যের কারণে ক্রেতা কমে যাওয়ায় জুয়েলারি ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখে পড়ছেন।
অবশ্য মুদ্রার উল্টো পিঠও রয়েছে, যেখানে দাম বেড়ে যাওয়ায় পুরোনো সোনা কিংবা অলংকারের সম্পদমূল্য বেড়েছে। ফলে যাঁদের সিন্দুকে গচ্ছিত পুরোনো অলংকার রয়েছে, তাঁরা দাম কতটুকু বাড়ল, সেই হিসাব করছেন। দাম আরও বাড়বে কি না সেই খোঁজখবর নিচ্ছেন। একইভাবে সোনার দাম বাড়লে জুয়েলারি ব্যবসায়ীদেরও সম্পদমূল্য বৃদ্ধি পায়। অবশ্য দাম কমলে তাঁদেরও লোকসান হয়।
সময়ের সঙ্গে সঙ্গে সোনার দাম বাড়ে। সে জন্য সামর্থ্য থাকলে সোনা কিংবা অলংকারে বিনিয়োগ করেন অনেকে। যদিও সোনার দাম বেড়ে যাওয়ায় জুয়েলারি প্রতিষ্ঠানের বিক্রি কমে গেছে।ইসলাম দেওয়ান আমিনুল, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহসভাপতিচলতি বছরের প্রথম ১১ মাসে জানুয়ারি-নভেম্বরে দেশের বাজারে ২৭ বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর মধ্যে দাম কমানো হয়েছে ১১ বার, আর বাড়ানো হয়েছে ১৬ বার। গত জানুয়ারিতে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা। ২১ জুলাই দেশের বাজারে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়। তারপর গত ৩০ নভেম্বর সোনার দাম ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকায় পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত ৭ ডিসেম্বর ভরিপ্রতি দাম অবশ্য ১ হাজার ৭৫০ টাকা কমে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে। তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা।২১ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়।
আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।উল্লেখ্য, এর আগে চলতি মাসের ২৯ নভেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল সোনার। তখন ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম হয়েছিল এক লাখ ৯ হাজার৮৭৫ টাকা। বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করা ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। আর হলমার্ক করা ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম পড়বে ১ হাজার ৬৩৩ টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬)
- ৬১৫০ কোটির ক্ষতি রুখতে বিসিবিকে ৩ বড় সুবিধা দিচ্ছে আইসিসি
- লুব-রেফের মহাপ্রতারণা: ভুয়া সম্পদের আড়ালে আইপিওর শত কোটি টাকা গায়েব
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- অকালেই বাড়ছে লিভার ক্যানসার! যকৃতের সুরক্ষায় সেরা ৭ খাবার জানুন
- ৪ দিন বন্ধ ইন্টারনেট ব্যাংকিং: জরুরি নির্দেশনা জারি
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- স্বর্ণের বাজারে নতুন রেকর্ড: আজ থেকে ভরিতে গুনতে হবে অতিরিক্ত টাকা
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে আইসিসিকে ৩ শর্ত, লাভ হবে বাংলাদেশের
- আজকের সকল দেশের টাকার রেট ও সোনার দাম (৯ ফেব্রুয়ারি)
- সাবধান! কিডনি বিকল হওয়ার আগে এই ৫ জায়গায় ব্যথা হয়
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল পিসিবি প্রধান
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য