দুবাইয়ে উড়ছে বাংলাদেশ, ধুঁকছে ভারত
২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। তবে এর পর বয়সভিত্তিক কোনো ইভেন্টে সুবিধা করতে পারেনি টাইগার ইয়ুথ। তবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এবারও অপরাজিত তারা। ইনফর্ম টাইগারদের বিরুদ্ধে এবার শক্তিশালী ভারত। সেমি ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।
এখন পর্যন্ত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০ রান করেছে ভারত।
নতুন বলে দারুণ শুরু করেন বাংলাদেশের পেসাররা। ওয়াইড থেকে অতিরিক্ত রান দিয়ে ইনিংস ওপেন করেন মারুফ মৃধা। এরপর প্রথম বৈধ ডেলিভারিতে ২ রান খরচ করেন এই ফাস্ট বোলার। কিন্তু পরের বলেই ঘুরে দাঁড়ান তিনি। দুর্দান্ত ইনসুইংয়ে পরাস্ত করেন আদার্শকে। লেগ বিফোরের ফাঁদে পড়ে ২ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
তার পরের ওভারে বোলিংয়ে ফিরে মারুফ আবারও ভারতীয় শিবিরে আঘাত হানে। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে ফুল লেন্থে লেগ স্টাম্পে আঘাত করেন মারুফ। সেখানে ফ্লিক করতে গিয়ে ডিফ ফাইন লেগে ধরা পড়েন আর্শিন। ড্রেসিংরুমে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১ রান।
ইনিংসের চতুর্থ ও সপ্তম ওভারে আবারও মারুফ 'শো' র সাক্ষী হলেন ক্রিকেট ভক্তরা! তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে খানিকটা খাটো লেন্থে করেছিলেন মারুফ। জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে উইকেটের পেছনে ধরা পড়েন উদয়। ১০ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি।
শুরুর ৩ উইকেটের সবকটিই গেছে মারুফের ঝুলিতে। এই পেসারের এমন তাণ্ডবে দিশেহারা ভারতীয় টপ অর্ডার। ১৩ রান তুলে সাজ ঘরে ফেরেন তাদের তিন ব্যাটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল