আবাক ক্রিকেট বিশ্ব, আম্পায়ার কে দেখানো হল ঘটে গেল তুমুল কান্ড
ম্যাচের আগে আম্পায়ারকে ‘ভীতি প্রদর্শন’ করার অপরাধে বড় শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার টম কারেন। ওয়ার্ম-আপের সময় আম্পায়ারকে ভয় দেখানোর জন্য বিগ ব্যাশ লিগে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির একটি "লেভেল থ্রি" অপরাধ করেছেন। ক্যারেনের শাস্তির বিরুদ্ধে আপিল করবে সিডনি সিক্সার্স।
মূল ঘটনা ঘটে ১১ ডিসেম্বর হোবার্ট হারিকেনসের বিপক্ষে ম্যাচ শুরুর আগে। ম্যাচের আগে ওয়ার্মআপে রানআপের অনুশীলন করছিলেন কারেন। অনুশীলনের সময় পিচের ওপর এসে পড়েন তিনি। দায়িত্বরত চতুর্থ আম্পায়ার তাকে সরে যেতে বললে কারেন উইকেটের অন্য প্রান্তে গিয়ে আরেকটি রানআপের চেষ্টা করেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে বলেছে, আম্পায়ার কারেনকে পিচের দিকে আসতে বাধা দেন এবং সরে যেতে বলেন। আম্পায়ারের সেই সিদ্ধান্ত না মেনে কারেন উল্টো আম্পায়ারকে পিচ থেকে সরে যাওয়ার ইঙ্গিত করেন। ইংলিশ এই পেসার আরেকটি অনুশীলন রানআপ নেন এবং আম্পায়ারের দিকে এগোতে থাকেন। আম্পায়ার সংঘর্ষের ঝুঁকি এড়াতে নিজের ডানে সরে যান।
ম্যাচ রেফারি বব প্যারি কারেনকে আচরণবিধির ২.১৭ অনুচ্ছেদে ম্যাচ চলাকালীন ভাষা বা আচরণের (অঙ্গভঙ্গিসহ) দ্বারা আম্পায়ার, ম্যাচ রেফারি বা মেডিকেল কর্মীদের হুমকি দেওয়ার বা ভয় দেখানো বা ভয় দেখানোর চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করেন। এই নিষেধাজ্ঞার ফলে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে সিক্সার্সের ম্যাচ, ২৬ ডিসেম্বর স্টারস, ৩০ ডিসেম্বর থান্ডার ও ১ জানুয়ারি হিটের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না কারেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live