সিরিজ শেষ হওয়ার আগে যে কারণে পাকিস্তান দলের বড় পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে পাকিস্তান দলে এসেছে পরিবর্তন। অসুস্থতার কারণে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন স্পিনার নোমান আলী। তার পরিবর্তে অভিজ্ঞ এক স্পিনারকে দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জানা যায়, বক্সিং ডে টেস্টের আগে নোমান আলীর পরিবর্তে দলের সঙ্গে যোগ দেবেন অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। তবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। নোমান আলীর পরিবর্তে নাওয়াজকে দলে নিলেও মেলবোর্ন টেস্টে স্পিনার হিসেবে একাদশে সুযোগ পেতে পারেন সাজিদ খান। চোটাক্রান্ত লেগ স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে সুযোগ পান সাজিদ।
২০১৬ সালে পাকিস্তানের জার্সিতে নাওয়াজের অভিষেক হলেও দলের নিয়মিত মুখ হতে পারেননি তিনি। মাত্র ৬টি টেস্ট খেলে শিকার করেছেন ১৬টি উইকেট, এছাড়া ব্যাট হাতে রান করেছেন ১৪৪। ইংল্যান্ডের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।
উল্লেখ্য, তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান। পার্থ টেস্টে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live