আইপিএল বেশি গুরুত্ব দেওয়ায় আফগানিস্তানের ৩ তারকা ক্রিকেটারকে ২ বছরের শাস্তি
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) মুজিব উর রহমান, ফজলহক ফারুকি এবং নবীন উল হককে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলা থেকে নিষিদ্ধ করেছে। গতকাল বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে: "তারা আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়েছে।"
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই তিন ক্রিকেটারের সঙ্গে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি করার অপেক্ষায় আছে। বোর্ড এর পাশাপাশি আরও ঘোষণা করেছে, আগামী দুই বছর দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না। এ ছাড়াও তাঁদের বর্তমান অনাপত্তিপত্রও বাতিল করা হয়েছে।
এসিবির বিবৃতি অনুযায়ী, তিন ক্রিকেটার বোর্ডের কাছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন। এর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার অনুমতিও চেয়েছেন তাঁরা বোর্ডের কাছে। এসিবির বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের হয়ে খেলা, যেটিকে জাতীয় দায়িত্ব হিসেবে মনে করা হয়, সেটির চেয়ে তাঁরা ব্যক্তিগত স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন বেশি এবং এসব খেলোয়াড়ের কেন্দ্রীয় চুক্তিতে রাজি না হওয়ার কারণ হলো বাণিজ্যিক লিগগুলো। তাঁরা সরে যেতে চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসব খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এর আগে বিষয়টি তদন্তে একটি কমিটি নিয়োগ দিয়েছিল। ‘এসিবির স্বার্থে সেরা পদক্ষেপটি নিতে বিষয়টি পুরোপুরি তদন্তের’ পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতীয় দায়িত্বকে গুরুত্ব দিয়ে, মূল্যবোধ এবং আদর্শকে সমুন্নত রেখে এই সিদ্ধান্ত নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখার যে মূল্যবোধ ও আদর্শ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের, সে বিষয়ে সব খেলোয়াড়ের গুরুত্ব দেওয়ার ব্যাপারে আলোকপাত করল এই সিদ্ধান্ত।’
আফগান তারকা স্পিনার মুজিবকে আইপিএল নিলামে ২ লাখ ৪১ হাজার ডলারে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। মুজিব এখন মেলবোর্ন রেনেগেডসের হয়ে অস্ট্রেলিয়ায় বিগব্যাশ খেলছেন। নাভিন উল হক আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে আছেন এবং ফজলহক ফারুকিকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। আফগানিস্তানের হয়ে তিন ক্রিকেটারই গত অক্টোবর–নভেম্বর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল