টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ তারকা টাইগার পেসারের
টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও প্রায় ৬ মাস বাকি। এর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না অফ স্পিনার এবাদত হোসেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবাদতের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বছরের আগস্ট পর্যন্ত ফিরবেন না ২৯ বছর বয়সী সিলেটি রকেট পেসার।
চলতি বছরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন টাইগার পেসার এবাদত। এরপর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ মিস করেন। পরে জানা যায়, আসন্ন বিপিএলেও খেলতে পারবেন না এবাদত। বিসিবি এবার নিশ্চিত করলো, আগস্টের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। ফলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের।
উল্লেখ্য, গত জুলাইয়ে আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগান ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বল করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। এতে করে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এবাদত।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ মিস করবেন তিনি। যদিও পরবর্তীতে জানা যায় অপারেশনের পর পুনর্বাসনের অংশ হিসেবে লম্বা সময়ের জন্য মাঠের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে তাকে। যার ফলে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যান। ভরাডুবির বিশ্বকাপে এবাদতের অভাব মিস করে বাংলাদেশ। বেশ কয়েকবার দলের কোচ ও অধিনায়ক এবাদত না থাকার বিষয়টি স্মরণও করেন। এবার সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের বিশ্ব আসরেও তাকে পাচ্ছে না টিম টাইগার্স। বাংলাদেশ দল যে এবারও তাকে মিস করবে তা বলাই যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live