প্রেমিকার ভয়ে পুলিশের কাছে আইপিএল খেলা ক্রিকেটার, ঘটে গেল আজব কান্ড
পুলিশের দ্বারস্থ হয়েছেন কলকাতা-রাজস্থান-পাঞ্জাবের হয়ে আইপিএল খেলা ক্রিকেটার। সাবেক প্রেমিকার হুমকিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন কলকাতা-রাজস্থান-পাঞ্জাবের হয়ে আইপিএল খেলা কেসি কারিয়াপ্পা। কর্ণাটকের এই ক্রিকেটারের সাবেক প্রেমিকা তার ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন। পুলিশের সঙ্গে সাক্ষাৎ শেষে আইপিএল খেলা এই ক্রিকেটার আরও জানান, তার সাবেক প্রেমিকা নেশাগ্রস্ত।
এক বছর আগে কারিয়াপ্পার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন তার প্রেমিকা। এবার সেই প্রেমিকার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন কারিয়াপ্পা। পুলিশের কাছে অভিযোগ করে তিনি জানান, তার প্রেমিকা বিভিন্ন ধরনের নেশায় ডুবে থাকেন। নেশা করার কারণে তার সঙ্গে বিচ্ছেদ করেছেন বলেও জানান তিনি। ওই ক্রিকেটার পুলিশকে আরও জানান, তার সাবেক প্রেমিকা আত্মহত্যা করার হুমকি দিয়েছেন। তার দায় কারিয়াপ্পার উপর চাপিয়ে দেওয়ার কথাও বলেছেন।
গত বছর পুলিশের কাছে অভিযোগ করে কারিয়াপ্পার প্রেমিকা বলেছিলেন, কলকাতার হয়ে আইপিএল খেলা এই ক্রিকেটার তাকে অন্তঃসত্ত্বা করেছেন এবং গর্ভপাত করতে বাধ্য করেছেন। কারিয়াপ্পা তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও জানিয়েছিলেন ওই মহিলা।
উল্লেখ্য, ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন কারিয়াপ্পা। এরপর পাঞ্জাব এবং ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live