শান্তর অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন মাশরাফি
কিছুদিন আগে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ দল। এরপর বুধবার নেপিয়ারে টি-টোয়েন্টিতে কিউইদের ৫ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পেল তারা।
বাংলাদেশ দলের এমন জয়ের পর অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচরণায় নিজ এলাকা নড়াইলেই অবস্থান করছেন ম্যাশ। সেখানেই এক জনসভায় জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানান মাশরাফি।
তিনি বলেন, 'বাংলাদেশ দল জিতেছে আলহামদুলিল্লাহ, খেলা তো এত দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন, বাংলাদেশ দলকে। এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ।'
শান্তর নেতৃত্বে এবার জয় পেয়েছে টাইগাররা। তাই মাশরাফির কাছে জানতে চাওয়া হয় শান্তর অধিনায়কত্ব নিয়ে, 'অবশ্যই ও দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধা হচ্ছে, অনেক সমালোচনার মধ্যে দিয়ে এসেছে। সুতরাং এই জিনিসটাকে ও বুঝতে পারে। ও যেহেতু বুঝে ফেলছে সবকিছু, দারুণ কিছু করবে ভবিষ্যতে, আমার বিশ্বাস।'
এদিকে ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলেন লিটন। ম্যাচের শেষ পর্যন্তই ক্রিজে থেকে ৪২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন টাইগার ওপেনার। লিটনের ইনিংস নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, 'এভাবে খেলার দায়িত্বই তার।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live