আমরা যা খেলছি আমাদের গর্ব হচ্ছে, শান্ত
নাজমুল হোসেন শান্তর হাত ধরেই এসেছে ঐতিহাসিক সাফল্য। এর আগে, নিউজিল্যান্ড ওয়ানডে বা টি-টোয়েন্টি ফরম্যাটে জেতেনি। সেই ওয়ানডে জয়ের ৪৮ ঘণ্টা পর ঐতিহাসিক টি-টোয়েন্টি জয়ও পেল বাংলাদেশ। ৫ উইকেট হাতে রেখেই জয়।
কঠিন কন্ডিশনে এমন এক জয় গর্ব করার মতো, মনে করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ আমরা যেভাবে খেলেছি তাতে খুব গর্ব লাগছে। রোমাঞ্চও অনুভব করছি।’
তবে এই জয় নিয়ে পড়ে থাকার পক্ষপাতী নন শান্ত। মাউন্ট মঙ্গানুইয়ে আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তিন ম্যাচ সিরিজ জিতে নতুন ইতিহাস গড়তে হলে আরেকটি জয় খুব দরকার টাইগারদের। সেই জয়টি দ্বিতীয় ম্যাচেই চান শান্ত।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দ্বিতীয় ম্যাচটা এখন খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী আছে। এখন আমাদের পরিকল্পনা করতে হবে পরের ম্যাচের জন্য এবং আশা করি, সবাই নিজেদের কাজটা করবে।’
আজকের জয়ে মূল কাজটা করে দিয়েছিলেন বোলাররাই। শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে ১৩৪ রানেই আটকে গিয়েছিল নিউজিল্যান্ড।
ইনিংসের অর্ধেক যাওয়ার পরই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে শান্ত বলেন, ‘এটা দারুণ উইকেট। এমন দলের বিপক্ষে এই কন্ডিশনে চ্যালেঞ্জিং। তাদের অল্প রানে বেঁধে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ছেলেরা ভালো করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা দ্রুত শিখছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live