সাকিবের মাগুরায় যাবেন মাশরাফি
নির্বাচিত হলে কি মাগুরার উন্নতি হবে? পারিবারিক ক্ষমতার অপব্যবহার কিভাবে প্রতিরোধ করা যায়? মাগুরার আগে নাকি রাজনীতি? এই কঠিন প্রশ্নের সরাসরি উত্তর দিলেন সাকিব আল হাসান। তিনি রাজনৈতিক ও ভবিষ্যৎ সাংগঠনিক ক্যারিয়ার নিয়ে তার পরিকল্পনার কথা বলেছেন।
নির্বাচিত হলে মাগুরায় কী কাজ করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, কী করবো এখনই বলা মুশকিল। এখানে অনেক কৃষি জমি। কৃষক অনেক বেশি। কৃষি বাদে এখানের উন্নয়নটা সম্ভব না। কৃষিতে উন্নয়ন আনতে হবে। শিক্ষা এবং চিকিৎসা এই দুইটা আরও জায়গা যেখানে কাজ করার আছে। এছাড়া আইটিতেও কাজ করার জায়গা রয়েছে।
নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেনেন কী না এমন প্রশ্নের জবাবে তারকা এই ক্রিকেটার বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে, দুইবার দেখাও হয়েছে। টেলিভিশন আছে, লাঙ্গল আছে এবং একজন ডাব মার্কায় আছে।
নির্বাচনি প্রচারণা নিয়ে সাকিব আরও বলেন, নিজের স্বার্থ এটাই যে আপনি যদি মানুষের জন্য কিছু করতে পারেন আপনার নিজের যে সন্তুষ্টি আসবে এটাই। ক্লান্তি তো লাগেই। এখন ঘুমটা ভালো হচ্ছে, যে কয় ঘন্টাই ঘুমাতে পারি ঘুম ভালো হচ্ছে।
সাকিবের জন্য মাগুরায় আসবেন মাশরাফি এমন উল্লেখ করে তিনি বলেন, মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। মাশরাফি ভাইয়ের আসার কথা রয়েছে। যেহেতু মাশরাফি ভাই অনেক দিন কাজ করেছে ওনার ওখানে যাওয়া লাগবে বলে মনে করি না। আমি যেহেতু নতুন ওনার আসা লাগতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live