ম্যাচ জিতিয়ে দিবে বলে আম্পায়ার চেয়ে বসলেন অনেক টাকা
সেমিফাইনালের আগে আমেরিকান প্রিমিয়ার লিগে আচমকাই বিতর্ক। কর্তৃপক্ষের অভিযোগ, নকআউট পর্বে ম্যাচ খেলতে রাজি নন রেফারিরা। রেফারিরা আরও টাকা চান। আয়োজকদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে।
আমেরিকান প্রিমিয়ার লিগের তরফে জানানো হয়েছে, “আম্পায়ারদের টাকা দেওয়া হয়েছে। কিন্তু সেমিফাইনালের আগে আরও ২৫ লক্ষ টাকা চাইছেন তাঁরা। এই টাকা না দিলে তাঁরা খেলবেন না বলে হুমকি দিয়েছেন। সেই কারণে ড্যানি খান, বিজয় প্রকাশ মালেলা এবং ব্র্যায়ান ওয়েনসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে প্রতিযোগিতা থেকে। মাঠ থেকে বার করে দেওয়া হয়েছে তাঁদের। ম্যাচ বন্ধ রেখে আম্পায়ারেরা এটা বলতে পারেন না। ব্ল্যাকমেল করা হলে আমরা পুলিশে খবর দিই।”
আম্পায়ারেরা যদিও এই অভিযোগ স্বীকার করেননি। তাঁদের দাবি, ওই ২৫ লক্ষ টাকা তাঁদের প্রাপ্য। সেটাই দেওয়া হয়নি বলে ম্যাচ শুরুর আগে টাকা দাবি করেছিলেন আম্পায়ারেরা। বিজয় প্রকাশ মালেলা বলেন, “আমি আইসিসি-র প্যানেলে থাকা আম্পায়ার। গত ১০ দিন ধরে কাজ করছি আমেরিকান প্রিমিয়ার লিগে। ক্রিকেটারদের সঙ্গে কাজ করে দারুণ লাগল।
কিন্তু আমাদের প্রাপ্য ২৫ লক্ষ টাকা না দিয়ে এই ভাবে বাদ দিয়ে দেওয়াটা ঠিক হল না। আমাদের নিজেদের এই টাকা খরচ করতে হয়েছে। আমরা টাকার দাবি করতে পুলিশ ডাকা হয়। ওখান থেকে চলে আসা ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় ছিল না।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live