ধোনির পর মেসি, একই পরিণতি হতে পারে দুই দেশের বিশ্বকাপজয়ী অধিনায়কের
ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর শার্টটি আর কেউ পরবে না। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তারা সিদ্ধান্ত নেবে যে কেউ লিওনেল মেসির ১০ নম্বর শার্ট পরতে পারবে না। মেসি যখন অবসর নেবেন, তার শার্ট নম্বরও অবসরে যাবে। উল্লেখ্য, ডিয়েগো ম্যারাডোনাও আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর শার্ট পরেছিলেন।
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের কর্তা ক্লডিয়ো তাপিয়া এক সংবাদমাধ্যমকে বলেছেন, “মেসি যখন জাতীয় দল থেকে অবসর নেবে, তার পর থেকে আর কাউকে দেশের হয়ে ১০ নম্বর জার্সি পরতে দেওয়া হবে না। সারা জীবনের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়ে দেওয়া হবে। মেসিকে সম্মান জানাতে এটুকু তো আমরা করতেই পারি।”
তবে এই প্রথম নয়। ২০০২ সালেও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন চেষ্টা করেছিল ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠাতে। সেই সময় মারাদোনাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিতে চেয়েছিল তারা। কিন্তু বাধা হয় ফিফা। তাদের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় ১ থেকে ২৩ নম্বর জার্সি রাখতেই হবে। ২০০২ সালে আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরেছিলেন এরিয়াল ওর্টেগা।
২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন মেসি। মারাদোনার পর তিনিই দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। অন্য দিকে, কপিল দেবের পর ভারতকে ৫০ ওভারের বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি। দুই দেশের দুই বিশ্বজয়ী অধিনায়ককে একই ভাবে সম্মান জানানোর পরিকল্পনা। কিন্তু মেসির ক্ষেত্রে বাধা হতে পারে ফিফার নিয়ম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live