২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই পাঁচ ক্লাবকে
ফুটবল বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। বিশ্বখ্যাত ক্লাবগুলোর ভক্ত রয়েছে সারা বিশ্বে। ফুটবলপ্রেমীরা তাদের কৌতূহল মেটাতে এবং ক্লাব সম্পর্কে জানতে গুগল সার্চ ইঞ্জিনে যান। ২০২৩ সালে, আন্তর্জাতিক মিডিয়া Goal.com দ্বারা গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ক্লাবের রিপোর্ট করা হয়েছে।
গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রিয়াল মাদ্রিদকে। মাসে গড়ে ৪ কোটি ৪৫ লাখ বার খোঁজা হয়েছে স্প্যানিশ এই ক্লাবটিকে। বড় ট্রফি অর্জনের দিক থেকে বিশ্বের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। বিশ্বব্যাপী কোটি অনুসারী আছে ক্লাবটির।
রিয়াল মাদ্রিদের পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গুগলে ২০২৩ সালে ক্লাবটিকে মাসে গড়ে খোঁজা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ বার। তালিকার তিনে রয়েছে গালাতাসারাই। ক্লাবটিকে মাসে গড়ে খোঁজা হয়েছে ৩ কোটি ২৪ লাখ বার।
২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা ক্লাবের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইপিএলের আরেক সফল ক্লাব ম্যানচেস্টার সিটি। ক্লাবটিকে মাসে গড়ে খোঁজা হয়েছে ২ কোটি ৯৩ লাখ বার। আর পাঁচে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি। ২ কোটি ৭৮ লাখ বার গড়ে ক্লাবটিকে মাসে খোঁজা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live