অধিনায়ক রাব্বি উন্নতি দেখছেন অনেকেই
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঠিক যা করতে পারেনি মূল জাতীয় দল। এটি বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ান ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দেয়। ডিসেম্বরে তারা সংযুক্ত আরব আমিরাতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট জয়ের পথে ভারতের মতো দলকে হারিয়েছে শ্রীলঙ্কা।
তবে সেখানেই থেমে থাকার জো নেই যুব ক্রিকেটারদের। নতুন বছরের শুরুতেই আছে যুব বিশ্বকাপ। জানুয়ারির ১৯ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে এই বিশ্বকাপ। গতকাল সোমবার সেই আসরের জন্য বাংলাদেশ দলের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে এই দল ঘোষণা করে টাইগার ক্রিকেট বোর্ড।
দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়েছিলেন রাব্বি। জানালেন এশিয়া কাপের কথা মাথাতেই আনছেন না, ‘আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। তবে এশিয়া কাপ শেষ হয়েছে। এখন আর সেটা নিয়ে ভেবে ও চিন্তা করে লাভ নেই। এখন বিশ্বকাপ নিয়ে আমাদের প্রস্তুতি নেওয়ার সময়। আমরা যেন এশিয়া কাপ নিয়ে বসে না থাকি। আমার মনে হয় এখন আমাদের ওয়ার্ল্ডকাপ নিয়েই ভাবা উচিত।’
ভারতের বিপক্ষে খেলা নিয়ে রাব্বি বলেন, ‘ভারতের সঙ্গে ম্যাচও আমাদের কাছে অন্য আট-দশটি খেলার মতোই। আমরা সাধারণত কোনো ম্যাচ নিয়েই বেশি কিছু ভাবি না। সব খেলাকে একটা ক্রিকেট ম্যাচ ভেবেই মাঠে নামি। বিশেষ কিছু চিন্তা করি না। আমরা প্রতিপক্ষ নিয়ে তত চিন্তা করি না। নিজেদের প্রসেস ঠিক রাখার চেষ্টা করি। হেড কোচ স্টুয়ার্ট ল’ স্যার, বোলিং কোচরা যে যে প্ল্যানগুলো দেন, সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করি।’
গত দুই বছর নিজের ব্যাটিং নিয়ে বেশ অনেকটাই উন্নতি দেখছেন রাব্বি। সংবাদ সম্মেলনে উঠে এসেছে সেই প্রস্তুতির কথাও, ‘শেষ দুই বছরে আমি বোলিং আর ব্যাটিং দুই বিভাগেই ইম্প্রুভ করেছি। আমাদের কোচিং স্টাফদের কাছ থেকে মেন্টাল সাপোর্ট পাচ্ছি। সবাই কাজ করছেন। অনেক টিপস পাচ্ছি সবার কাছ থেকে। আমি স্পিন আর ব্যাটিংটায় ইমপ্রুভ করতে পেরেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?