দেশে ফিরে নতুন তথ্য দিলেন সিরিজ সেরা শরিফুল
বাংলাদেশ ক্রিকেটের জন্য বিদায়ী বছর যেমন ছিল, বোলার শরিফুল ইসলামের জন্যও ভালো বছর ছিল। তিন ফরম্যাটেই দেশের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। সারা বছরে দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে বছরের শেষ সিরিজে বল হাতে আলো ছড়ান শরিফুল।
নিউজিল্যান্ড থেকে গতকাল সোমবার রাতে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাভাবিকভাবেই উঠে এসেছিল ব্যক্তিগত আর দলীয় সাফল্যের কথা। শরিফুল অবশ্য প্রাধান্য দিয়েছেন দলগত সাফল্যের দিকে, ‘আলহামদুলিল্লাহ বছরটা খুব ভালো গিয়েছে। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আরো ভালো লাগতো।’
নিউজিল্যান্ডের মাঠে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শরিফুল। নিজের এমন সাফল্যের প্রসঙ্গ আসতেই জানালেন, এটা কেবলমাত্র শুরু, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে ভবিষ্যতে আরো অনেকে হবে ইনশাআল্লাহ আশা করি। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। এখন থেকে যে কোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ের বড় আলোচনার বিষয় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। দেশে আর দেশের বাইরে তার ভূমিকা মুগ্ধ করেছে সকলকে। দলের নির্ভরযোগ্য এই পেসারও উচ্ছ্বসিত শান্তকে নিয়ে, ‘সবাই খুব ভালো। শান্ত ভাই খুব সাপোর্ট দিয়েছে আমাদের সবাইকে। একজন বন্ধুর মতো ইজিলি করতে পেরেছি।’
তবে এতকিছুর মধ্যেও শরিফুলের আক্ষেপ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। সেকেন্ড ম্যাচটা যদি বৃষ্টি না আসত ইনশাআল্লাহ আমরা জিততাম। জানিনা খেলা হলে কি হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল