অভিষেক ক্যাপ হারিয়ে চরম বিপাকে ওয়ার্নার
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার আগেই দুঃসংবাদ পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। বুধবার (৩ জানুয়ারি) সিডনি টেস্ট খেলবেন তিনি।কিন্তু তার আগেই তিনি বলেন, অস্ট্রেলিয়ান ওপেনার তার 'শেষ অবলম্বন' হারিয়েছেন।
জানা যায়, ওয়ার্নারের ব্যাগ থেকে অভিষেক ম্যাচে পাওয়া ব্যাগি গ্রিনটি চুরি হয়ে গেছে। টেস্ট ম্যাচে অভিষেকের দিন ক্রিকেটারদের এই ক্যাপটি দেয়া হয়। যে কারণে টেস্ট ফরম্যাট থেকে বিদায়ের আগে ব্যাগি গ্রিন হারিয়ে বিপাকে পড়েছেন ওয়ার্নার। নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগের মুহূর্তের স্মৃতিকে ফিরে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরোধও জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে ওয়ার্নার বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে গেছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’
ওয়ার্নার আরও বলেছেন, ‘যদি এই ব্যাগপ্যাকটি আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন, কোনো সমস্যায় পড়বেন না। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live