মাদ্রিদে যাবেন না ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীতের রদবদল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ক্লাবগুলো মৌসুমের মাঝামাঝি শূন্যস্থান পূরণ করতে এবং বাকি মৌসুমে স্কোয়াডকে শক্তিশালী করতে নতুন খেলোয়াড় আনবে।
ভবিষ্যতের কথা চিন্তা করে তরুণ প্রতিভাবান ফুটবলারদের দিকেও হাত বাড়াবে দলগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগের দলবদল শুরু হয়েছে বছরের প্রথম দিনই, যা শেষ হবে ৩১ জানুয়ারি। অন্যদিকে, স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আর দলবদল ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
এবারের শীতকালীন দলবদলে বেশ আলোচনায় থাকবেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। শীতকালীন দলবদল শুরু হতেই আবার সামনে এসেছে এমবাপ্পে-প্রসঙ্গ। তারকা এই ফুটবলারকে পাওয়ার জন্য এবারও চেষ্টা করবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে, ভিন্ন খবর দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান।
ফরাসি সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পেকে চুক্তিবদ্ধ করার জন্য লিভারপুলকে অন্যতম ফেভারিট হিসাবে বিবেচনা করছে পিএসজি। চলতি মৌসুম শেষেই ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। এই মাসে অন্য ক্লাবে চুক্তিবদ্ধ হতে পারবেন ২৫ বছর বয়সী এই তারকা।
লা প্যারিসিয়ানের সংবাদকর্মী জানান, মোনাকোতে খেলার সময় থেকেই এমবাপ্পেকে পেতে আগ্রহী ছিল লিভারপুল। লিভারপুল ম্যানেজারের সঙ্গে এমবাপ্পের আলোচনা হয়েছে। তাদের জুটি হওয়ার সম্ভাবনা আছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live