এবার এক ঢিলে দুই পাখি মারার সুযোগ বন্ধ করে নতুন আইন করলো আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আইনে ‘দুর্বলতার’ সুযোগ নিলেন ক্রিকেটাররা ছোটখাটো কৌশল খেলে। এবার নিয়ম পরিবর্তন করে এই দুর্বলতা কাটিয়ে উঠতে উদ্যোগী হয়েছে আইসিসি।
মূলত, এতদিন এক ঢিলে দুই পাখি মারার সুযোগ নিয়েছেন স্টাম্পের পেছনে থাকা উইকেটরক্ষক। কোনো ব্যাটার ব্যাট করার সময় তার ব্যাটে বল স্পর্শ করেছে কি-না এবং সেই বলটি যদি উইকেটরক্ষক তালুবন্দি করতে পারেন, সেটি বুঝতে কৌশলে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই রিভিউ নেওয়ার আবেদন জানাতে পারতেন তিনি।
মানে, যখন উইকেটরক্ষক সন্দেহ করতেন যে, বলটি ব্যাটে স্পর্শ করেছে; তখন তিনি বল তালুবন্দি করে স্টাম্পিং করতেন এবং আম্পায়ারকে স্টাম্পিংয়ের জন্য রিভিউয়ের আবেদন করতেন।
উইকেটরক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে টিভি আম্পায়াররা স্বাভাবিকভাবেই দুটি বিষয় চেক করতেন। একটি হলো, বলের সঙ্গে ব্যাটের সংযোগ হয়েছে কি-না, আরেকটি হলো- ব্যাটার পিচ লাইনের বাইরে ছিলেন কি-না। অর্থ্যাৎ কোনো ধরনের ঝুঁকি ছাড়াই দু্টি সুবিধা পেত ফিল্ডিং দল।
কারণ, যদি উইকেটরক্ষক শুধু কট বিহাইন্ড (ব্যাটে বল স্পর্শ করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ) এর আবেদন জানায়, তাহলে বল-ব্যাটে সংযোগ না হলে রিভিউ হারানোর নিয়ম আছে আইসিসির। এজন্যই তারা স্টাম্পিং করে বিনা ঝুঁকিতেই দুটি জিনিসের আবেদন জানাতে পারতেন।
আইসিসির নতুন নিয়ম কার্যকর হলে, এবার আর সেই সুবিধা পাবে না ফিল্ডিং দল। এই নিয়মে কট বিহান্ডের আবেদন জানাতে হবে আলাদা করে। শুধু স্টাম্পিংয়ের আবেদন করলে আম্পায়ার কট বিহাইন্ড চেক করবেন না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live