দক্ষিণ আফ্রিকা শেষ ১৭৬ রানে, সিরিজ়ে সমতা ফেরাতে চায় বিরাট
কেপটাউন বোলারদের শক্তি দেখছে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে আউট করার পর, ভারত ১৫৩ রানে অলআউট হয়। এবার যশপ্রীত বুমরাহ দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৭৬ রানে আউট করেন। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৭৯ রান।
প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিলেন বুমরা। তাঁর দাপটে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ১৭৬ রানে। এর মধ্যে ১০৬ রান করেন এডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার ওপেনার ১০৩ বলে এই রান করেন। ১৭টি চার এবং দু'টি ছক্কা মারেন মার্করাম। তিনি রান না করলে দক্ষিণ আফ্রিকা আরও কম রানে আউট হয়ে যেত।
মার্করাম যখন ৭৩ রানে ব্যাট করছিলেন, সেই সময় তাঁর ক্যাচ ফেলেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। সেখান থেকে আরও ৩৩ রান যোগ করেন মার্করাম। কেপ টাউনের পিচে যে ভাবে বোলারেরা দাপট দেখাচ্ছেন তাতে ওই ৩৩ রানও খুব দামি হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকার জন্য।
মার্করাম ছাড়া আর কোনও ব্যাটার ১২ রানের বেশি করতে পারেননি। জীবনের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২ রান করে আউট হন ডিন এলগার। ১১ রান করেন ডেভিড বেডিংহ্যাম এবং মার্কো জানসেন।বুমরা ছাড়াও এই ইনিংসে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং প্রসিদ্ধ কৃষ্ণ। মুকেশ বুধবারই ২ উইকেট তুলেছিলেন। এ দিন তিনি আর উইকেট পাননি। প্রসিদ্ধ বৃহস্পতিবার তাঁর স্পেলের প্রথম ওভারে ২০ রান দেন। একটি উইকেট নেন তিনি। সিরাজও একটি উইকেট নেন। তিনি ৯ ওভারে ৩১ রান দিয়ে ওই উইকেটটি নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live