বিশ্বকাপ মিশনের জন্য আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে চলতি মাসের ১৯ তারিখ থেকে।আর সেই উপলক্ষ্যে রোববার মধ্যরাতে দেশ ছাড়ে বাংলাদেশের তরুণরা। মাহফুজুর রহমান রাব্বির দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১.০৫ মিনিটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়।
দেশ ছাড়ার আগে ঢাকা পোস্টকে দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন ভালো করার প্রত্যয়। ভারত ম্যাচ ঘিরেই আপাতত নিজেদের পরিকল্পনা সাজানোর কথায় জানিয়েছেন তিনি।
আফ্রিকায় পৌঁছে অবশ্য এরপর তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এরপর নিজেদের প্রথম ম্যাচে ২০ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।
আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের এ গ্রুপে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা।
দুদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?