তামিমের ইনজুরি নিয়ে সর্বশেষ তথ্য জানালো বিসিবি
সবকিছু ঠিক থাকলে ১০ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ইতোমধ্যে দলগুলো অনুশীলনে নেমে পড়েছে। ফ্র্যাঞ্চাইজি দলগুলোও তাদের খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমে পড়েছে, শুরু করেছে শেষ মুহূর্তের অনুশীলন। পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা তামিমও বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন।
বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় ধীরে ধীরে নেটে ব্যাটিং শুরু করেন তিনি। অনুশীলনে ফিরেই ভক্ত সমর্থকদের মনে ভয় ধরিয়ে দেন সাবেক এ টাইগার অধিনায়ক। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ইনডোরের আউটারে ব্যাটিং করছিলেন তামিম। বোলিং করছিলেন তাসকিন। হঠাৎ তার একটি বল বাম হাতের তর্জনি আঙুলে এসে আঘাত হানে।
আঘাত পেয়ে দ্রুতই অনুশীলন থামিয়ে দেন তিনি। পরে ফিজিও বায়েজেদুল ইসলাম এসে অবস্থা পর্যবেক্ষণ করেন। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম তামিমের চোট সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। গণমাধ্যমকে তিনি জানান, ‘তামিমের কোনো সমস্যা নেই, সে সুস্থ আছে। ’ সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়েই আবারও মাঠে দেখা যাবে তামিমকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live