এমপি ও ক্রিকেটার সাকিবের দায়িত্ব নিয়ে যা বলছেন নান্নু
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের দায়িত্ব বেড়েছে। প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। যদিও ক্রিকেট মাঠ ও জনপ্রতিনিধি হিসেবে যৌথ দায়িত্ব একসঙ্গে সামলাতে চান সাকিব। দুই জায়গায় তিনি সমানভাবেই দায়িত্ব পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। একইসঙ্গে তিনি আসন্ন বিপিএল আসর সমালোচনামুক্ত হবে বলেও প্রত্যাশা জানিয়েছেন।
আজ (বুধবার) মিরপুরে সাকিবের সংসদ সদস্য হওয়া নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘প্রথমে ওর প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে আমাদের। দায়িত্ব আরও বেড়ে গেছে। খেলার মাঠে এক দায়িত্ব ছিল, এখন জনগণের জন্যও কাজ করতে হবে। সে পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে মানিয়ে নিয়ে বিপিএলটা ভালো শুরু করতে পারবে। মাঝখানে ইনজুরি ছিল, তবুও আশাকরি সে নিজেকে মেলে ধরবে।
এবার দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাকে নিয়ে নান্নু বলেন, ‘সে তো জনগণের সঙ্গে পুরোপুরি মিশে গেছে। ওর প্রতিও আমাদের শুভ কামনা থাকবে।’ বিপিএল আসরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখানো দেশীয় ক্রিকেটাররা। টুর্নামেন্টটি দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া মুশফিকুর রহিমসহ অন্যরাও নিজেদের মতো করে অনুশীলন করছেন। এ নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ওরা তো পেশাদার ক্রিকেটার। ওরা নিজেকে নিজেদের মতো তৈরি করছে। একটা টুর্নামেন্ট পুরোপুরি না গেলে তো বুঝতে পারবেন না কে কোন অবস্থানে আছে।
বিপিএলটা অনেক বড় টুর্নামেন্ট। আশা করছি সবাই নিজেদের মেলে ধরতে পারবে।’ প্রতিবারই বিপিএল শুরু হলে কিছু সমালোচনা ভেসে আসে। বিতর্কিত ঘটনা কিংবা টুর্নামেন্ট আয়োজন কেন্দ্রিক দুর্বলতা নিয়েও জানতে চাওয়া হয় নান্নুর কাছে। তবে তিনি সমালোচনামুক্ত বিপিএল হবে বলে প্রত্যাশা করছেন, ‘আশা তো করছি। একটা টুর্নামেন্ট চলতে গেলে তো অনেক কিছুই দেখতে হয়।
এই বছর সব প্রস্তুতি নিয়েই বিপিএল শুরু হচ্ছে। আশা করছি ভালোমতোই শেষ হবে।’ উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মার্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?