ছয় মাস পর মাঠে ফিরে ৭ উইকেট নিলেন হাসারাঙ্গা
এই ওয়ানিন্দু হাসরাঙ্গাকে মিস করছিল শ্রীলঙ্কা। ইনজুরির কারণে ছয় মাস অ্যাকশনের বাইরে থাকা এই অলরাউন্ডার আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন। আর ফিরতি ম্যাচে তিনি ৩৫ বলে ১৯ রানে ৭ উইকেট তুলে নেন।
হাসারাঙ্গার ওয়ানডে ক্যারিয়ারে তো বটেই, ওয়ানডে ইতিহাসেই এটি পঞ্চম সেরা বোলিং। হাসারাঙ্গার লেগ স্পিনে পথ হারিয়ে জিম্বাবুয়ে ২২.৫ ওভারে ৯৬ রানে অলআউট হয়েছে।
হাসারাঙ্গা শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ খেলেছিলেন গত বছরের জুলাইয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। এরপর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শ্রীলঙ্কার এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েন।
অক্টোবরে শুরু বিশ্বকাপের আগে–আগে তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় ছিল শ্রীলঙ্কা। কিন্তু পুনর্বাসন পর্যায়ে আবারও চোটে পড়লে বিশ্বকাপও শেষ হয়ে যায় তাঁর।
হাসারাঙ্গাবিহীন দুটি টুর্নামেন্টের প্রথমটিতে ফাইনালে উঠলেও পরেরটিতে দশ দলের মধ্যে নবম হয় শ্রীলঙ্কা। এ ক্ষেত্রে হাসারাঙ্গার অনুপস্থিতিকে অন্যতম কারণ মনে করেন শ্রীলঙ্কা ক্রিকেটের অনেকে।
বিস্তারিত আসছে ...।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live