চশমা পড়েই মাঠে নামলেন সাকিব
ভারত বিশ্বকাপে শোচনীয়ভাবে ব্যর্থ বাংলাদেশ দল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও ব্যর্থ। বিশ্বকাপের পর এক সাক্ষাৎকারে এই অলরাউন্ডার তার ব্যর্থতার কারণ হিসেবে চোখের সমস্যার কথা উল্লেখ করেন।
যেখনে সাকিব জানান, পুরো বিশ্বকাপ জুড়ে চোখের সমস্যা আমার সঙ্গে ছিল। বিশ্বকাপের মাঝে চিকিৎসক ড্রপ দিয়েছিল এবং স্ট্রেস কমাতে বলেছিল। কিন্তু যখন আমি আবার যুক্তরাষ্ট্রে (বিশ্বকাপ শেষে) ডাক্তার দেখাই, সেখানে চোখের সমস্যা খুব একটা দেখা দিতে পারেনি।
শুরু হয়ে গেল বিপিএলের তোড়জোড়। আর মাত্র চারদিন পরই পর্দা উঠবে টুর্নামেন্টটির দশম আসরের। আসন্ন আসরকে ঘিরে অনুশীলনে মাঠে নেমেছেন সাকিব। নির্বাচনী ব্যস্ততা শেষ করেই মাঠে নেমে পড়েন এই তারকা। কিন্তু মাঠে ফিরেই আবারও চোখের সেই সমস্যা দেখা দিয়েছে টাইগার এই অলরাউন্ডারের। জানা যায়, চোখের সমস্যা এতটাই বেড়েছে যে ব্যাটিংয়ের স্টান্সেও বদল আনতে হয়েছে সাকিবকে।
অবশ্য চশমা পরে অনুশীলন চালিয়ে গিয়েছেন সাকিব, তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে রেটিনা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার। চোখের সমস্যা সমাধানে তাই এবার চিকিৎসকের কাছে যেতে হচ্ছে সাকিবকে।
আজ রাতে চোখের চিকিৎসক দেখাতে লন্ডন যাচ্ছেন সাকিব। বিপিএল শুরুর আগেই তার ফিরে আসার কথা রয়েছে। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live