শেষ হলো ভারত-আফগানিস্তান ম্যাচের টস, দেখে নিন ফলাফল
প্রথম ম্যাচে ছিলেন না বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে দলে ফিরলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন বিরাট। বাদ পড়লেন দুই ক্রিকেটার।
ইনদওরে প্রথম একাদশে ফিরলেন বিরাট কোহলি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। তিনি জানালেন দলে জোড়া বদল করা হয়েছে। বিরাটের সঙ্গে এই ম্যাচে দলে ফেরানো হল যশস্বী জয়সওয়ালকেও। বাদ পড়লেন শুভমন গিল এবং তিলক বর্মা।
প্রথম ম্যাচে বিরাট খেলেননি। ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ম্যাচের দিন পায়ে টান লেগেছিল যশস্বীর। সেই কারণে তাঁরও খেলা হয়নি মোহালিতে। এই দুই ক্রিকেটারকে দলে ফেরানো হল রবিবার। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার ভারতের টি-টোয়েন্টি দলে বিরাট। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
প্রথম ম্যাচের আগে কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন যে, রোহিত এবং যশস্বীকে ওপেন করতে দেখা যাবে। কিন্তু ম্যাচের দিন চোট পাওয়ায় পরিকল্পনায় বদল করতে হয়। শুভমন খেলেছিলেন ওপেনার হিসাবে। তাঁর দোষে রান আউট হয়েছিলেন রোহিত। ১৪ মাস পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরে কোনও রান না করেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। রবিবার ওপেনার হিসাবে রোহিতের সঙ্গী হবেন যশস্বী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live