বিশ্বকাপ মিশন শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেয়েছে বাংলাদেশ যুব দল। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। বৃষ্টিতে শ্রীলঙ্কার কাছে ১১২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা।
দক্ষিণ আফ্রিকার প্রোটোরিয়ায়, ওপেনার পুলিন্দু পেরেরার হাফ সেঞ্চুরি এবং বাকি ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ৯ উইকেটে ২৩৮ রানের উদ্বোধনী স্কোর গড়ে তোলে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সেরা পারফরমার ছিলেন লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী। ২৬ রানে সর্বোচ্চ দুই উইকেট নেন তিনি। এছাড়া ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রাফিউজ্জামান রাফি একটি করে উইকেট নেন।
বৃষ্টির কারণে ৩৬.২ ওভারে ২৩২ রানের নতুন লক্ষ্য নির্ধারণ করে বাংলাদেশ। লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশি ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৯ রানে থামে টাইগার ইয়ুথ। সর্বোচ্চ ২৬ রান এসেছে জিশান আলমের ব্যাট থেকে। তাছাড়া আর কেউ ২০ রানের কোটা পূরণ করতে পারেনি। শ্রীলঙ্কার হালামবাগ ২৮ রানে তিন উইকেট নেন।
দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বুধবার (১৭ জানুয়ারি) ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live