বিপিএলের টিকিটের দাম আকাশছোঁয়া, মাঠে থাকবে তো দর্শক
বিপিএলের দশম আসর শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী দিনে দুরন্ত ঢাকা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই টুর্নামেন্টের কেন্দ্রের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে টিকিটের মূল্য নিশ্চিত করেছে (বিসিবি)। গত মৌসুমের তুলনায় টিকিটের দাম অনেকটাই বাড়ানো হয়েছে।
অনেকবার দেখা গেছে মাইকে ফোন করেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি। এরই মধ্যে টিকিটের দাম বাড়িয়েছে আয়োজকরা। তাই বিপিএলের দশম আসরেও দর্শকরা খেলা দেখতে কতটা আগ্রহী হবেন তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
এবারের আসরে ঢাকা পর্বের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন। তবে, গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে সর্বোচ্চ ২৫০০ টাকা খরচ করতে হবে, যা আগে ছিল ১৫০০ টাকা। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা যা আগে ছিল ৩০০ টাকা।
অন্যদিকে ক্লাব হাউসের টিকিটের দাম ৫০০ থেকে ৮০০ টাকা করা হয়েছে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। আগে দাম ছিল ১৫০০ টাকা।
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে ম্যাচের দিন ও আগের দিন টিকিট সংগ্রহ করতে হবে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live