ক্রিকেট ভক্তদের জন্য সুখবর
মাত্র তিনদিন পর শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হওয়া এই মৌসুমে প্রতিদিন দুটি করে ম্যাচ রয়েছে। ক্রিকেট ভক্তদের জন্য সুখবর হলো মাত্র ২০০ টাকায় টিকিট কিনে দুটি ম্যাচই দেখা যাবে।
মাঠের খেলা ছাড়াও শুক্রবার থেকে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে দর্শকদের জন্য থাকবে আরও নানা আকর্ষণ। আর উপভোগ করতে দর্শকদের সামনে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির টিকিট কেনার সুযোগ। বিপিএল টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচটি ক্যাটাগরির টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে গ্র্যান্ড স্ট্যান্ডে (খেলোয়াড়দের ড্রেসিংরুম সংলগ্ন) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ আড়াই হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০, ক্লাব হাউস ৮০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৪০০ এবং পূর্ব গ্যালারির টিকিট কেনা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে টিকিট বিক্রি শুরু হবে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। তবে ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন টিকিট পাওয়া যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live