বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার কারণ জানালেন বিপিএলের গভর্নিং কাউন্সিলর
আজ শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগে কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান নেই।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, উদ্বোধনী দিনে জমকালো না হলেও ছোট অনুষ্ঠান হবে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে তিনি (ইসমাইল) বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও সময় ও নিরাপত্তার অভাবে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের মতে, এ বছর আমরা একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করতে চেয়েছিলাম। সময়ের অভাবে তা করা সম্ভব হয়নি। আর নির্বাচনের পরপরই উদ্বোধনী অনুষ্ঠান করা কঠিন। কারণ সেখানে নিরাপত্তার পাশাপাশি অনুমতির ব্যাপার ছিল। তাই ছোট পরিসরে যা সম্ভব করছি।
উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।
দেড় মাসের এই ইভেন্টে পর্দা নেমে আসবে ১ মার্চ ফাইনালের মাধ্যমে। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা- পাঁচটি পর্বে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঢাকার পর ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আবারো ঢাকায় ফিরবে বিপিএল; ৬ থেকে ১০ ফেব্রুয়ারি এই পর্বে আটটি ম্যাচ হবে।
ঢাকা পর্ব শেষে ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর পঞ্চম ও শেষ পর্বে আবারো ঢাকায় ফিরবে বিপিএল।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে প্রতি শুক্রবার দিনের ম্যাচ শুরু হয় দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হয় সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিনই দুপুর ১.৩০ মিনিটে ডে ম্যাচ শুরু হবে, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live