দেশে ফিরেই অনুশীলনে সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকেই অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে রেটিনার চিকিৎসা শেষ করে অনুশীলনে ফিরেছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। গত ১৪ জানুয়ারি লন্ডনে যান সাকিব।
রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক দুই দিন আগে জানান, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করে সবকিছু পজিটিভ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে চিকিৎসক দেখিয়ে বাসায় ফেরেন সাকিব।
শুক্রবার রংপুর অনুশীলনে যোগ দেন সাকিব। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে পৌঁছে কোচের সঙ্গে পরামর্শ করতে দেখা যায় তাকে। এরপর তিনি বোলিং অনুশীলন করেন এবং সতীর্থদের ব্যাটিং দেখেন।
বিশ্বকাপের মাঝপথেই চোটের কারণে ছিটকে যান সাকিব। এরপর প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন। খেলায় ফেরার আগ্রহ তার সাম্প্রতিক অনুশীলনে স্পষ্ট। তবে বিপিএল শুরুর দৌড়ে রেটিনার সমস্যা তার আগ্রহকে বাধাগ্রস্ত করেছিল। বিপিএলের শুরু থেকেই তার পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে প্রথম ম্যাচ থেকেই রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বলে জানিয়েছেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?