ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক চার কার্যদিবস
ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকের সাপ্তাহিক চার কার্যদিবস পরীক্ষা চালু হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলের যেকোনো দেশের জন্য এটি প্রথম।
গার্ডিয়ানের মতে, ফেব্রুয়ারিতে এই পদক্ষেপ শুরু হবে। এতে শ্রমিকরা সোম থেকে বৃহস্পতিবার সপ্তাহে ৩৬ ঘণ্টা কাজ করবে, যা আগের তুলনায় ৮ ঘণ্টা কম। তবে তাদের বেতন একই থাকবে।
ডোমিনিকান শ্রমমন্ত্রী লুইস মিগুয়েল ডি ক্যাম্পস বলেছেন, জনস্বাস্থ্য ও পরিবেশবান্ধব উৎপাদনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু বড় কোম্পানি পাইলটে অংশ নেবে, যেমন ল্যাটিন আমেরিকান টেলিকমিউনিকেশন কোম্পানি ক্লারো, পাওয়ার জেনারেশন কোম্পানি ইজি হানিয়া, ভারী যন্ত্রপাতি ব্যবসা আইএমসিএ এবং সরকারের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স কর্পোরেশন।
এই পদক্ষেপের ফলাফল পর্যালোচনা করার জন্য একটি স্থানীয় বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কর্মীদের স্বাস্থ্য, কাজ এবং ব্যক্তিগত জীবনের সম্পর্কের পরিবর্তনের উপর নজর রাখবে।
ব্রিটেন গত বছর চার দিনের কর্ম সপ্তাহ চালু করেছে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করা হয়। এই পরীক্ষাটি ইতিবাচক ফলাফল দিয়েছে। কিছু মার্কিন কোম্পানি ইতিমধ্যে এই পদক্ষেপ নিয়েছে।
ডোমিনিকান রিপাবলিকের শ্রমিকরা বর্তমানে রবিবার থেকে বৃহস্পতিবার ৮ ঘন্টা এবং শনিবার ৪ ঘন্টা কাজ করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা, এআইকে ঘিরে নতুন শঙ্কা
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- ‘সবুজ মাংস’ রহস্য, ল্যাব রিপোর্টে যে কারণের কথা বলা হলো
- এসএসসি নিয়ে সব জল্পনার অবসান? শিক্ষামন্ত্রীর নতুন বার্তা
- জেনে নিন আজকের সর্বশেষ স্বর্ণেরবাজারদর
- ক্ষোভ থেকে ১৭ বছরের কিশোরের অভিনব উদ্যোগ
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- পে স্কেলের গেজেট নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা নিয়ে নতুন নির্দেশনা
- হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ সুযোগ
- বেতন বাড়বে, তবে একবারে নয়—নবম পে স্কেলে সরকারের নতুন কৌশল