ডু অর ডাই ম্যাচে আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, দেখে নিন সূচি
দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। জুনিয়র টাইগাররা তাদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচে জয় ফেরাতে চান শিবলী-রাব্বি।
সোমবার (২২ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বের শীর্ষে সুপার সিক্সে খেলার দৌড়ে টিকে থাকতে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল জিততেই হবে বাংলাদেশকে।
এর আগে শনিবার (২০ জানুয়ারি) বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে জুনিয়র টাইগাররা টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ব্যাটিং করে বাংলাদেশকে ২৫২ রানের টার্গেট দেয় ভারত। জবাবে মাত্র ১৬৭ রানে গুটিয়ে যায় লাল ও সবুজ প্রতিনিধিরা। ৮৪ রানে জিতে বিশ্বকাপে ভালো শুরু করেছে ভারত।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে সুপার সিক্সের লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে বাংলাদেশ। যে কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ