মাশরাফির কঠিন সমালোচনা করলেন মোহাম্মাদ আশরাফুল
সম্পূর্ণ ফিট না হয়ে বিপিএলে খেলার জন্য মাশরাফি বিন মুর্তজার সমালোচনা করেছেন মোহাম্মদ আশরাফুল। তার মতে, আনফিট মাশরাফির অন্তর্ভুক্তি টুর্নামেন্টের মান কমিয়ে দিচ্ছে। এবার মাশরাফি নিজেই স্বীকার করলেন, ফিট না হয়ে বিপিএলের মতো টুর্নামেন্টে ম্যাচ খেলাটা আদর্শ নয়।
কয়েক মাস আগেও নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন মাশরাফি। বিপিএল শুরুর কয়েক সপ্তাহ আগে অনুশীলনে যোগ দিয়েছেন। তারপরও তার ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যার প্রমাণ মিলেছে প্রথম দুই ম্যাচে। একটি ম্যাচে অল্প রানআপ দিয়ে বোলিং করলেও আজকের ম্যাচে বোলিং করার সাহস দেখাননি মাশরাফি।
আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'সব জিনিস সব সময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি যেটা মনে করছি আদর্শ পরিস্থিতি না (খেলাটা)। আর কে খেললে কে ভালো হতো এটা দলের বিষয়। ওকে (রাজা) না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারত, সেটা ভিন্ন জিনিস। কে খেললে কে ভালো হতো এটা তো দল কারো সঙ্গে আলোচনায় বসবে না বা করবে না। কিন্তু যেটা আপনি বলছেন আদর্শ পরিস্থিতি হচ্ছে ওইটাই হওয়া উচিত (তার বদলে তরুণদের খেলানো)।'
এর আগে মাশরাফিকে খেলানোর সমালোচনা করে আশরাফুল বলেছিলেন, 'মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে। কারণ এই ধরণের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে।'
'এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। ছয়মাস পর আমাদের (টি-টোয়েন্টি) বিশ্বকাপ। তাদের (সিলেট স্ট্রাইকার্স) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিলো এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত।'-আরো যোগ করেন আশরাফুল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ