হঠাৎ বিপিএল না খেলার সিদ্ধান্ত শোয়েব মালিকের
এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তবে ঢাকা লেগ শেষে দলটি তার পরবর্তী গন্তব্য সিলেটে পৌঁছালে হঠাৎ করেই দুবাই উড়ে যান পাকিস্তানি এই ক্রিকেটার। চলতি বিপিএলে শোয়েব মালিককে দেখা যাবে না বলে জানা গেছে।
মূলত পারিবারিক কারণেই চলে গেছেন পাকিস্তানি তারকা। জানা গেছে, গতকাল রাতে তিনি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন। এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশালের কর্মকর্তাদের জানান। টিমের মালিক মিজানুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শোয়েব মালিকের জায়গায় যোগ দিচ্ছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। এছাড়া বরিশালে আনতে যাচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটার কাইল মায়ার্স। শিগগিরই দলে যোগ দেবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়