আইসিসির বড় শাস্তি পেলেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার
মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিম্বাবুয়ের দুই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে চার মাসের জন্য নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ দুই ক্রিকেটার হলেন ওয়েসলি মাদিভারি ও ব্র্যান্ডন মাফুতা। একই সময়ে, তাদের গত তিন মাসের বেতনের 50% জরিমানা করা হয়েছে। এছাড়া আরেক ব্যাটার কেভিন কাসুজাকেও সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত সপ্তাহে তার শরীরে ডোপ ট্স্টে করলে মাদকের উপস্থিতি পাওয়া যায়। এদিকে মাদিভারে ও মাভুতার ডোপ টেস্ট করা হয় গত মাসে। তখন এই দুই ক্রিকেটারের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়।
ফলে তাৎক্ষণিকভাবে তাদের ক্রিকেট থেকে বরখাস্ত করা হয়। এরপর তারা নিজের স্বপক্ষে আপিল করেন। অবশেষে গতকাল বুধবার এই দুই ক্রিকেটারের আপিলের শুনানি হয়। সে শুনানিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তির দেওয়া হয়। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই দুই ক্রিকেটার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করেছেন। এমন কাজের জন্য তারা অনুশোচনা করেছেন বিধায় তাদের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে। এমন অভ্যাস থেকে বের হয়ে আসার জন্য তারা ইতিমধ্যে কাজ করা শুরু করেছেন।
দুই ক্রিকেটারের পুনর্বাসন প্রক্রিয়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের মেডিকেল কর্মকর্তাদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে বোর্ড থেকে। গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জিম্বাবুয়ের হয়ে খেলেছেন মাদিভারে ও মাভুতা। মাদিভারে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই খেলেছেন। কিন্তু মাভুতা খেলেছেন শুধু শেষ টি-টোয়েন্টিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live