দিন দিন স্বর্ণের দাম বাড়ছে যেসব কারণে!
মঙ্গলবার সোনার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। মূলত দুটি কারণে সোনার দাম বাড়ছে। একদিকে, আমেরিকান কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ, মুদ্রানীতি সহজ করবে।
এ ধরনের খবর দীর্ঘদিন ধরে বাজারে প্রচারিত হচ্ছে এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে মানুষ আবারও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার দিকে ঝুঁকছে।এশীয় বাজারে সোনার চাহিদা এখন বেশি এবং বাড়ছে। অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিরাপদ রিজার্ভ হিসেবে স্বর্ণ ক্রয় করে থাকে। গত আট মাসে তারা যত সোনা বিক্রি করেছে তার চেয়ে বেশি সোনা কিনেছে।
মঙ্গলবার সোনার স্পট মূল্য ০.০৯% বেড়ে ২১৪১ ডলার হয়েছে এরপর তা আবার নেমে আসে ২১৩০ ডলারে। ২০২১ সালের ডিসেম্বরে, সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ২১৫০ ডলার প্রতি আউন্সে পৌঁছেছিল।
স্বাধীন বিশ্লেষক রস নরম্যান আশা করছেন যে এই বছর সোনার দাম প্রতি আউন্স ২৩০০ ডলার হবে। তিনি বলেন, এটা নিশ্চিত যে ফেডারেল রিজার্ভ পলিসি সুদের হার কমিয়ে দেবে এবং এর ফলে সোনার বাজার সেই দিকে যাবে, যার মানে দাম এই স্তরে উঠবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে সোনার দাম এই পর্যায়ে উঠবে তা হয়তো নয়; সম্ভবত আগামী ছয় মাসের মধ্যে সোনার দাম ২ হাজার ৩০০ ডলারে উঠবে।
এদিকে, সোনার চাহিদার আরেকটি বড় জায়গা হচ্ছে সোনা–সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। কিন্তু গত কয়েক দিন ধরে ইটিএফ ফান্ডের সূচক কমছে। বিশ্বের বৃহত্তম স্বর্ণ-সমর্থিত ইটিএফ এসপিডিআর গোল্ডের সূচক চলতি বছর ৭ শতাংশ কমেছে। সোনার সঙ্গে স্পট মার্কেটে রুপার দামও বাড়ছে। সোমবার থেকে এই ধারা শুরু হয়েছে এবং সর্বশেষ রুপার দাম ছিল আউন্সপ্রতি ২৩ দশমিক ৯৪ ডলার, ২৮ ডিসেম্বরের পর যা সর্বোচ্চ।
এই পরিস্থিতিতে বিশ্লেষকেরা মনে করছেন, শুধু সোনার দাম বাড়ছে না, তার সঙ্গে রুপার মতো ধাতুর দামও বাড়ছে। সে কারণে তাঁরা মনে করছেন, এবার স্বর্ণের মূল্যবৃদ্ধির ধারা টেকসই হবে।
যেকোনো পণ্যের দাম ওঠানামা নির্ভর করে চাহিদা ও জোগানের ওপর। তবে সোনার ক্ষেত্রে যোগ হয় ভোক্তার আচরণ। কেউ যদি মনে করেন, সামনে মূল্যস্ফীতি বাড়বে, তাহলে অর্থের ওপর ভরসা কমে যায়; কারণ মূল্যস্ফীতি বাড়লে অর্থের মূল্যমান হ্রাস পায়। তখন মনে করা হয়, এমন কিছু পণ্য কিনে রাখতে হবে, যার ক্ষয় নেই।
এমন নয় যে বছর বছর সোনার খনি থেকে সোনার সরবরাহ আসতেই থাকে, তাই এখানে চাহিদা-জোগানের সম্পর্কের তুলনায় ভোক্তার আচরণ বেশি গুরুত্বপূর্ণ। এখন মূল্যস্ফীতির হার উন্নত দেশগুলোতে কমতির দিকে থাকলেও নীতি সুদহার হ্রাসের সম্ভাবনা সোনার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিয়েছে।
সূত্র: রয়টার্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: তারেক রহমানের মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা দেখুন
- সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা যে দিন থেকে শুরু হবে
- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেরোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তি: ‘জেড’ ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: দেখেনিন কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন?
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: ৫০ জনের মন্ত্রী–প্রতিমন্ত্রীর তালিকা প্রকাশ
- কোন বিভাগ থেকে কতজন মন্ত্রী হলেো, দেখুন তালিকা
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের মন্ত্রিসভায় থাকছেন যারা? দেখুন তালিকা
- 2026 ramadan calendar: বাংলাদেশে রোজা কবে থেকে জানুন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬)
- বিএনপির নতুন মন্ত্রিসভা: শপথের ডাক পাওয়া ৪৮ জনের তালিকা প্রকাশ
- সূর্য গ্রহণ 2026 বাংলাদেশ সময়: আজ কখন দেখবেন?
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, নতুন মন্ত্রিসভায় থাকছেন কারা? দেখুন তালিকা
- স্বর্ণের বাজারে স্বস্তি: একলাফে কমলো স্বর্ণের দাম
- রোজা কবে থেকে জানুন