তৃতীয় দিন শেষে হাসানের অগ্নিঝরা বোলিংয়ে আশার আলো দেখছে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স যা ইচ্ছে তাই। তবে বোলাররা তাদের কাজটা ঠিকি করে যাচ্ছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে নেকানি চোবানি খাওয়াচ্ছে বাংলাদেশের বোলাররা। আর এতেই আশার আলো দেখছে বাংলাদেশ। তৃতীয় দিনে বাংলাদেশকে ১৭৮ রানে অল-আউট করে ব্যাটিং নামে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১০২ রান করে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। তারপরও ৪৫৫ রানের লিড নিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।
নিজের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের বোলিং তোপের মুখে পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার দিমুথ করুণারত্নেকে ফেরান হাসান মাহমুদ। পরের ওভারে কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন দিয়ে দ্বিতীয় আঘাত করে খালেদ। ফলে ১৫ রানে ২ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। দুজনই হয়েছেন বোল্ড। ৪ রান করেন করুণারত্নে। কুশল করেন ২ রানের।
তবে শুরুর ধাক্কা কাটায় নিশান মাদুশকা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে জুটিটা বেশি বড় হতে দেয়নি হাসান মাহমুদ। ৩৪ রান করা মাদুশকাকে দলের ৬০ রানের মাথায় আউট করেছেন তিনি। এরপর তুলে নেন দীনেশ চান্দিমালের উইকেট। ৯ রান করেন তিনি।
অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকেও ফিরিয়েছেন হাসান। ৭৮ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। ফর্মে থাকা কামিন্দু মেন্ডিসকে ফিরিয়েছেন খালেদ। দিনের বাকিটা সময় প্রবাথ জয়সুরিয়াকে সাথে নিয়ে কাটিয়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে লঙ্কানরা।
৩৯ রান করে অপরাজিত আছেন ম্যাথিউস। ৩ রান করে অপরাজিত আছেন প্রবাথ। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। ২ উইকেট শিকার করেন খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদিতে ইকামা নবায়নে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- শেয়ারবাজারে আতঙ্কের মধ্যেই যা বললেনবিএসইসি চেয়ারম্যান
- সপ্তাহের শুরুতেই ফের পতন শেয়ারবাজারে, কারণ যা জানা গেল
- তিন বিমা কোম্পানির লাফ, বোর্ড সভা থেকে আর্থিক ফলাফল একনজরে
- ১ম আর্ধের শেষদিকে দুর্দান্ত গোল নেইমারের, লাইভ দেখুন এখানে
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- সূচক পড়লেও যে ১০ শেয়ারে ক্রেতার হুড়োহুড়ি
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- বিশ্বকাপের পর প্রথম মাঠে নেইমার,লাইভ দেখুন এখানে
- ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর