MD. Razib Ali
Senior Reporter
৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে মুস্তাফিজকে ক্রেডিট দিয়ে যা বললেন পাথিরানা
গতকাল আইপিএলে দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০৬ রান করে চেন্নাই সুপার কিংস।
জবাবে ব্যাট করতে নেমে রোহিতের সেঞ্চুরির পরও নির্ধারীত ২০ ওভার শেষে ১৮৬ রান স্কোর তুলতে সক্ষম হয় মুম্বই ইন্ডিয়ান্স। ফলে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইনজুরি থেকে ফেরা মাথিস পাথিরানা। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটার। পাথিরানা জানান পাওয়ার-প্লে-তে নার্ভাস ছিলেন তিনি। সতীর্থরা পাশে দাঁড়িয়েছেন, তাই ফর্ম ফিরে পেয়েছেন তিনি।
মহেন্দ্র সিং ধোনি নিজ হাতে গড়ে তুলেছেন এই পেসারকে। বড় ম্যাচে নার্ভাসনেস কীভাবে ধরে রাখতে হয় শিখিয়েছেন নিজ হাতে। মুম্বইয়ের বিপক্ষে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার সামনে নিজের প্রতিভার পরিচয় দিলেন বেবি মালিঙ্গা। রোহিতের সেঞ্চুরি, ধোনির ধমাকা ব্যাটিং, রুতুরাজ ও শিবম দুবের পারফরম্যান্সের পরেও ম্যাচের সেরা হলেন পাথিরানাই।
রবিবার ম্যাচের পর পাথিরানা বলেন, "যখন পাওয়ার প্লে-তে খেলা চলছিল, নার্ভাস ছিল। নিজের স্বাভাবিক খেলার চেষ্টা করেছি। রেজাল্টের কথা ভাবিনি। দু সপ্তাহ আগেও আমার টেনশন ছিল। সাপোর্ট স্টাফ, প্লেয়াররা অনেক সাহায্য করেছে। ফিজের ক্যাচে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- তিন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন ও কুপন পেমেন্টের রেকর্ড ডেট ঘোষণা