MD. Razib Ali
Senior Reporter
আজ ১ উইকেট নিয়ে পার্পল ক্যাপের হিসাব নিকাশ পাল্টে দিলেন মুস্তাফিজ
আজ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান স্কোর বোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারীত ১৯ ওভারে ২ উইকেটে ১৮০ রান করে জয় তুলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। ৮ উইকেটের বিশাল জয় পায় লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচে ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে আছেন ৪ নম্বরে।
৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখল করে রেখেছেন জাসপ্রিত বুমরাহ। এবারের আইপিএলে শুরু থেকেই দারুন ছন্দে আছেন ভারতের তারকা স্পিনার যুবেন্দ্র চাহাল। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় দ্বিতীয় অবস্থান আছেন তিনি। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে ভালোভাবেই আছেন যুবেন্দ্র চাহাল।
সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন জেরাল্ড কোয়েটজি ৭ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন এই পেসার। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় পাঁচ নম্বরে আছেন স্যাম কারান। ৭ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়