MD. Razib Ali
Senior Reporter
এবারের আইপিএলের এক মাত্র বোলার হিসেবে নতুন যে রেকর্ড গড়লেন মুস্তাফিজ
এবারের আইপিএলে শুরু থেকেই দারুন ছন্দে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট, গুজরাটের বিপক্ষে ২ উইকেট ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১ উইকেট নিয়ে প্রথম তিন ম্যাচেই ৭ উইকেট সংগ্রহ করে ফেলেন মুস্তাফিজ।
এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় ৮ নম্বরে আছে ফিজ। ৭ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন তিনি। এক নম্বরে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরাহ। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি।
শেষ তিন ম্যাচে খুব একটা ভালো বল করতে পারেনি ফিজ। ১১.৩ ওভার বল করে ১৪৯ রান দিয়েছেন মুস্তাফিজ। নিয়েছেন মাত্র ৩টি উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে ৮ নম্বরে থাকলেও বুমরাহ থেকে মাত্র ২ উইকেট কম পেয়েছেন ফিজ। যে কোনো সময় বুমরাহ ছাড়িয়ে যেতে পারেন তিনি।
মুস্তাফিজের খেলা ৭ ম্যাচের মধ্যেই মুস্তাফিজ গড়েছেন বড় ১টি রেকর্ড। কলকাতার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ ডেথ ওভারের ১২ বলে মধ্যে ৯টি বলই দিয়েছেন ডট। যা এখন পর্যন্ত আইপিএলে কোনো বোলার করে দেখাতে পারেনি।